চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে প্রতিবছরের ন্যায় এবারও জেলার অন্যান্য ব্লকের মতোই গাজোল ব্লকেও চড়ক পুজোর ধুম লক্ষ্য করা যায়। এদিন গাজলের বিভিন্ন এলাকায় আয়োজিত হয় এই চড়ক পুজো। আর এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন দোকান পাঠ বসে মেলা প্রাঙ্গণে। খাবার দোকান থেকে চরকি, ঝুলনা সহ বিভিন্ন দোকান মেলাকে পরিপূর্ণ করে তোলে। যার আনন্দ নিতে মেলা প্রাঙ্গণে জন মানষের ঢল উপচে পড়ে।
মালদা